বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন

ফেনীতে সাংবাদিকদের সাথে এবি পার্টির মতবিনিময়

ফেনীতে সাংবাদিকদের সাথে এবি পার্টির মতবিনিময়

সৌরাভ হোসেন, ছাগলনাইয়া (ফেনী): ফেনীতে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)র গণসমাবেশ উপলক্ষে ও দলের বর্তমান ও ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা জনগণের মাঝে তুলে ধরার লক্ষ্যে ফেনীর কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন এবি পার্টি ফেনী জেলা শাখা। গতকাল ৭ ডিসেম্বর (শনিবার) বেলা ১২ টায় শহরের ফুড গার্ডেন রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত মতবিনিময় সভায় এবি পার্টির ফেনী জেলা কমিটির আহ্বায়ক মাস্টার হাছান উল্যাহর সভাপতিত্বে ও সদস্য সচিব অধ্যাপক ফজলুল হকের সঞ্চালনায়, মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন এবি পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু। বিশেষ অতিথি ছিলেন যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, কেন্দ্রীয় সদস্য প্রকৌশলী শাহ আলম বাদল সহ কেন্দ্রীয় ও জেলা কমিটির নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় প্রধান অতিথি এবি পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু সাংবাদিকদের বলেন,এবি পার্টি হচ্ছে সম্পূর্ণ গণতান্ত্রিক ও মানবাধিকার মূখী একটি রাজনৈতিক দল।এবি পার্টি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ টি আসনের মধ্যে ১৮০ টি আসনে যোগ্য প্রার্থী দেওয়ার সক্ষমতা রয়েছে। দেশের সকল জেলা ও উপজেলায় কমিটি গঠনের কার্যক্রম চলমান রয়েছে। সম্প্রতি বাংলাদেশের বিরুদ্ধে চলা ভারতের আগ্রাসনের ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

ভারতের আগ্রাসনের বিরুদ্ধে সকলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। এ দেশের মানুষ এখন সচেতন। ভারতে বসে ফ্যাসিবাদী স্বৈরাচার দেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র শুরু করে যে স্বপ্ন দেখছেন সেটি আর কখনও পূরন হবে।এদেশের জনগণ ও ছাত্রসমাজ আর ফ্যাসিবাদদের কখনও মেনে নিবে না,ছাত্রদের আন্দোলনের মাধ্যমে নতুন স্বাধীনতার সুফল নিয়ে সকলে একসাথে বাংলাদেশকে এগিয়ে নিতে কাজ করার আহ্বান জানান। উক্ত মতবিনিময় সভা শেষে আজ বিকাল চারটায় ফেনী কেন্দ্রীয় শহীদ মিনারে এবি পার্টির গণসমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ ও বক্তব্য রাখবেন এবং জনগনের মাঝে তাদের দিক নির্দেশনা ও আগামীর ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরবেন বলে এবি পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ জানিয়েছেন।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |