মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন

নবীনগরে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

নবীনগরে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

মোঃ হোসাইন ইসলাম, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া): বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষে সারা দেশে ও কৃষি বিপ্লব ঘটিয়ে দেশকে বিদেশ নির্ভরতা কমিয়ে আনতে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসাবে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার লাউরফতেহপুর ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) বিকালে লাউর ফতেহপুর ঈদগাহ মাঠে হাজার হাজার কৃষক ও দলীয় নেতা কর্মীদের উপস্থিতিতে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে ইউনিয়ন কৃষকদলের সভাপতি মোঃ বোরহান উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা কৃষকদলের সদস্য সচিব আনোয়ার হোসেন বাবুল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কৃষকদলের সহ সাধারণ সম্পাদক ও কুমিল্লা বিভাগীয় কৃষকদলের উপকমিটির যুগ্ন আহবায়ক কেএম মামুনুর অর রশিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সদস্য মোঃ সাইফুল হক, উপজেলা কৃষকদলের আহ্বায়ক জহিরুল হক জরু,যুগ্ন আহবায়ক মোঃ মমিনুল ইসলাম পলাশ, যুগ্ন আহবায়ক মোজাম্মেল হক, পৌর কৃষক দলের আহবায়ক আনোয়ার হোসেন, শিবপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি হোসেন আহমেদ, অত্র ইউনিয়ন বিএনপির সভাপতি এমএ কাহার সরকার, ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ বানু মিয়াসহ বিএনপির অঙ্গসংগঠনের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বক্তারা তারুণ্যের অহংকার তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী নবীনগর উপজেলার প্রতিটি গ্রামে কৃষি বিপ্লব ঘটিয়ে দেশকে সমৃদ্ধ করতে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান এবং কেন্দ্রীয় কৃষক নেতা কেএম মামুনুর রশীদকে সুন্দর উদ্যোগ সফল করতে অর্থ শ্রম দিয়ে সহায়তা করার জন্য ধন্যবাদ জানান। এসময় বিভিন্ন কৃষক বিগত সরকারের আমলে কৃষি পণ্য বিপণন ও বিতরণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ধরেন।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |