রুহল আমিন সুজন- গাজীপুর : গাজীপুরের শ্রীপুরে বরর্মী মধ্যপাড়া গ্রামে জোর করে জমি দখল করার চেষ্টা। আজ রবিবার ৮ ই ডিসেম্বর সরেজমিনে গিয়ে তথ্য অনুসারে শ্রীপুরের বরর্মী ইউনিয়ন অন্তর্গত বরর্মী মধ্যপাড়া গ্রামে ১৬ বছর আগে মোঃ মোস্তফা ফকির এর কাছ থেকে ৩.৫০ শতাংশ জায়গা ক্রয় করেন মীর মোশাররফ হোসেন (৪৫) পিতা মৃত সিরাজ উদ্দিন গ্রাম বড়িবাড়ি, সিংহশ্রী কাপাসিয়া।
বরর্মী মৌজা R S দাগ নং-৪৬৭,৪৬৮ ও ৪৬৯ এই দাগে ঘরবাড়ি করে নিজের দখলে রাখেন মীর মোশারফ কিন্ত মোহাম্মদ সাইফুল ইসলাম পিতা মৃত হালিম উদ্দিন গ্রাম বরর্মী মধ্যপাড়া, শ্রীপুর,সে স্থানীয় ক্ষমতা ও প্রভাবশালীদের ছত্রছায়ায় একই দাগ,চৌহদিতে নিজের নামে ৭ শতাংশ ক্রয়কৃত জমি দাবিকরে মীর মোশারফ দখলকৃত স্থাপনকারী দোকান ও ঘরের বিল্ডিং ভেঙ্গে ফেলছে।
এমন কি এখানে মোশারফ এলে মারপিট কিংবা হত্যার করে ফেলবে বলে হুমকি দিচ্ছে। এ বিষয়ে স্থানিয় গণ্যমান্য ব্যক্তিদের সালিশি সিদ্ধান্ত অমান্য করে সাইফুল জোরপূর্বক তার বহুতলা ভবন নির্মাণ কাজ করে চলছে যা কিনা বহু তলা ভবন নির্মাণ আইন সুস্পষ্ট লঙ্ঘন করছে। গ্রাম্য সালিশ ও আইনের প্রতি তুয়াক্ক না করে নব্য বিএনপি সদস্য পদে ক্ষমতার অপব্যবহার যেন এক নতুন ভূমিদস্যুর আবির্ভাব। স্থানীয়ভাবে বিচার সালিশ না পেয়ে মীর মোশারফ ন্যায় বিচার পেতে শ্রীপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন এবং সর্বমহল প্রশাসনের সু-দৃষ্টি কামনা করে তার জমি ফিরে পাবার আশা ব্যক্ত করেন।