মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:০২ অপরাহ্ন

লালপুরে ভিজিডি কার্ড নিয়ে বিএনপির দু’গ্রুপের মধ্যে উত্তেজনা

লালপুরে ভিজিডি কার্ড নিয়ে বিএনপির দু’গ্রুপের মধ্যে উত্তেজনা

তুষার ইমরান, লালপুর (নাটোর): নাটোরের লালপুর উপজেলার দুড়দুড়ীয়া ইউনিয়নে ভিজিডি কার্ড নিয়ে বিএনপির দু’গ্রুপের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন মিটিং না করেই পরিষদ থেকে চলে গেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আগামী ২০২৫-২০২৬ সালের জন্য দুড়দুড়ীয়া ইউনিয়নে ২৪৫টি ভিজিডি কার্ড বরাদ্দ পেয়েছে ইউনিয়ন পরিষদ। এ কার্ডের বিপরীতে উপকারভোগী বাছাইয়ের জন্য গত ৮ ডিসেম্বর ইউনিয়ন কমিটির মিটিং ডাকেন চেয়ারম্যান তোফাজ্জল হোসেন। মিটিংয়ে দুড়দুড়ীয়া ইউনিয়ন বিএনপির একাংশের সভাপতি তাহমিদুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুল মান্নান তাদের লোকজন নিয়ে হাজির হন এবং ৩০% কার্ড দাবি করেন।
অন্যদিকে বিএনপির অপর গ্রুপও ৩০% কার্ড দাবি করলে দু’গ্রুপের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং চেয়ারম্যান তোফাজ্জল হোসেন মিটিং না করে পরিষদ থেকে চলে যান।
এরপর ইউপি সদস্য ও টিপু গ্রুপের নেতা আব্দুল হান্নানকে রাজন-পাপ্পু গ্রুপের লোকজন চেয়ারম্যানের কক্ষ থেকে বের করে দেয়। ঘটনাস্থলে লালপুর থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে স্থানীয়রা জানান, ভিজিডি কার্ড বিতরণের বিষয়ে বিএনপির দু’গ্রুপের মধ্যে এই উত্তেজনা এলাকায় অস্থিরতা সৃষ্টি করেছে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |