মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
আজগর আলী সেলিম, চন্দনাইশ (চট্টগ্রাম): চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার ৭ নং ওয়াডে হযরত শামসের আউলিয়া শাহী জামে মসজিদ নিয়ে দু,পক্ষের দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তিসহ নতুন কমিটির করে মসজিদ ও মাজার পরিচালনার দাবিতে শুক্রবার বিকাল ৩ টার সময় মসজিদ সংলগ্ন এলাকায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন নাছির মোহাম্মদ পাড়ার অধিবাসী।
পৌরসভার ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর আলমগীরুল ইসলাম এর সভাপতিত্বে আরিফুল ইসলামেদর সঞ্চালনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন দিল মুহাম্মদ, মোঃ ছাবের,নাসির উদ্দিন, নয়ন, মোঃ ইউনুচ, বাহাদুর ও আরিফুল ইসলাম সুমন প্রমুখ। সভায় বক্তরা দীর্ঘ ১৬ বছর ধরে ওই মসজিদের এক তৃতীয়াংশ মহল্লাবাসী ওই মসজিদের খতিব মাওলানা খোরশেদ আলম একগুঁয়েমি, মসজিদের কমিটি গঠন না সম্পুর্ন হিসাব নিকাশ নিজেদের নিয়ন্ত্রনে রাখেন ।
মহল্লাবাসী ওই মসজিদের কমিটি পুনর্গঠন করে নতুন কমিটি গঠন করে মসজিদের উন্নয়নের কথা বললে ওই খতিব মাওলানা খোরশেদ আলম ক্ষিপ্ত হয়ে মহল্লাবাসী জোর গলায় বলতে থাকে ওই আমাদের এখানে কোন কমিটি হিসাব নিকাশ কাউকে দেখাতে হবে না বললে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
তারা বিগত সরকারের আমলে আওয়ামী সরকারের মন্ত্রী এমপি দাপট দেখিয়ে প্রতিপক্ষের লোকজন কে মামলা হামলা করে নানা হয়রানি নির্যাতন চালিয়ে দাপট দেখিয়ে এ পর্যন্ত বহাল তবিয়তে আছেন। আমরা উভয় পক্ষের লোকজন নিয়ে কমিটি গঠন করে মসজিদের উন্নয়ন করতে ভেদাভেদ ভুলে কমিটি পুনর্গঠন আবারো আহ্বান জানান।
বক্তরা আগামী এক সপ্তাহের মধ্যে কমিটি গঠন না করলে আগামী শুক্রবার প্রতিপক্ষের লোকজন নতুন খতিব নিয়োগ করে ওই মসজিদে নামাজ আদায় করার ঘোষণা দেন। এমতাবস্থায় সংঘাত এড়াতে আইন শৃঙ্খলা রক্ষার্থে আশু প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।