মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
নিজস্ব সংবাদদাতা: নেত্রকোনার কেন্দুয়া উপজেলার চিরাং বাজার কমিটি গঠন করা হয়েছে। গতকাল শুক্রবার ৫ জনের নাম উল্লেখ করে ৩১ সদস্যবিশিষ্ট এ কমিটি আত্মপ্রকাশ পায়। স্থানীয় ব্যবসায়ীদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে সভাপতি কবিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক টিটু ডিলারকে নির্বাচিত করা হয়।
উক্ত কমিটিতে সহ সভাপতি নাজমুল হক খান তুহিন, সহ- সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সাংগঠনিক সম্পাদক শাহীন আলম। ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ গোলাম মোস্তাফার সভাপতিত্বে যুবদলের সদস্য সচিব আতাউল হক মিন্টুর সঞ্চালনায় গন্য মান্য ব্যাক্তিদ্বয়ের উপস্থিতিতে এ কমিটি গঠন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, প্রাক্তন চেয়ারম্যান মশিউর রহমান লিটন, সাবেক চেয়ারম্যান মাহবুবুর আলম জরিপ, উপজেলা কৃষক দলের সহ -সভাপতি আনিছুল হক জ্যাতি, বিশিষ্ট ব্যবসায়ী সেলিম শাহ, মাঃ আব্দুল মান্নান, আবদুল সাত্তার রাসেল খানসহ অনেকেই।