মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন

কুষ্টিয়ায় নানা আয়োজনে বিজয় দিবস উদযাপন

কুষ্টিয়ায় নানা আয়োজনে বিজয় দিবস উদযাপন

চয়ন আহমেদ, কুষ্টিয়া: কুষ্টিয়ায় নানা আয়োজনে উদযাপন হচ্ছে এবারের বিজয় দিবস। সোমবার (১৬ডিসেম্বর) ভোর ৬টা ৪১মিনিটে প্রথম প্রহরে সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, সর্বস্তরের মানুষ। কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিনটির শুভ সুচনা করা হয়।

এসময় কুষ্টিয়া কালেক্টর চত্তরের মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান কুষ্টিয়া জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান ও পুলিশ সুপার মো. মিজানুর রহমান।

এরপর জেলার মুক্তিযোদ্ধা, জেলা পরিষদ, জেলা সিভিল সার্জন অফিসসহ বিভিন্ন সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান, পেশাজীবী এবং বিভিন্ন  রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক বিভিন্ন সংগঠনসহ সর্বস্তরের মানুষ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে শহিদদের প্রতি শ্রদ্ধা জানান।

প্রথম প্রহরে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছাঃ শারমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল ওয়াদুদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ জাহাঙ্গীর আলমসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এরপর পর্যায়ক্রমে কুষ্টিয়া জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার মিজানুর রহমানসহ অন্যান্য কর্মকর্তাগন শ্রদ্ধাঞ্জলি জানান। এসময় মুক্তিযোদ্ধাদের ব্যানারে জেলা প্রশাসক ও পুলিশ সুপার অংশ গ্রহণ করেন। ফুলেল শ্রদ্ধাঞ্জলি শেষে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করে সালাম জানান।

এরপর ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে অনুষ্ঠিত হয় বিশেষ দোয়া।

সকাল ৮টায় কুষ্টিয়া জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন করা হয়।

এছাড়া কালেক্টরেট চত্বরে জেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: তৌফিকুর রহমান। বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে আলোচনা সভা ও পুরস্কার  বিতরণ।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |