মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন

গোয়ালন্দ মহান বিজয় দিবস পালিত

গোয়ালন্দ মহান বিজয় দিবস পালিত

নাজমুল হোসেন, গোয়ালন্দ (রাজবাড়ী):  গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস ২০২৪ ইং পালিত হয়েছে। মহান বিজয় দিবস উপলক্ষে সকালে শহীদদের প্রতি শ্রদ্ধা ও শহীদ মিনারে পূস্পস্তবক অর্পণ করা হয়। তারপর নানা কর্মসূচি মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। তারপর বেলা ১১ টায়  গোয়ালন্দ উপজেলা পরিষদের হলরুমে কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পরে  জাতির শেষ্ঠ সন্তান বীরমুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহিদ বীর মুক্তিযোদ্ধা  সদস্যদের ফুল সংবর্ধনা দেন এবং ১২৬ জন বীর মুক্তিযোদ্ধাদের মাঝে সম্মাননা প্রদান করেন।
উপজেলা উপজেলা কমিশনার (ভূমি)ও ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামানের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুহুল আমিনের সঞ্চলনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, গোয়ালন্দ ঘাট থানাঅফিসার ইনচার্জ (ওসি)মোহাম্মদ রাকিবুল ইসলাম,গোয়ালন্দ উপজেলা বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আঃ সামাদ মোল্লা, আরো উপস্থিত ছিলেন, গোয়ালন্দ ঘাট থানার (তদন্ত )অফিসার (ওসি) উত্তম কুমার ঘোষ,গোয়ালন্দ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরেরকর্মকর্তা কর্মচারী বৃন্দ ও বীর মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারের সকল সদস্যসহ স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।
বিকেল ৪টা থেকে স্থানীয় শিল্পীদের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠানের অনুষ্ঠিত হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |