মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০২:১৩ অপরাহ্ন

দীঘিনালায় তৃণমূলের নতুন প্রকল্পের পরিচিতি সভা

দীঘিনালায় তৃণমূলের নতুন প্রকল্পের পরিচিতি সভা

এম মহাসিন মিয়া (খাগড়াছড়ি): দীঘিনালায় তৃণমূল উন্নয়ন সংস্থা’র নতুন প্রকল্প “ফ্লাড ইমার্জেন্সি রেসপন্স ইন বাংলাদেশ” এর পরিচিতি সভা সম্পন্ন হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা মিলনায়তন কক্ষে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. মামুনুর রশীদ।
পরিচিতি সভায় তৃণমূল উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রিপন চাকমার সভাপতিত্বে এ সভায় HEKS EPER এর প্রতিনিধি মো. রাকিবুল আরেফিন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাদাত হোসেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার প্রতিনিধি, ৩০নং বড় মেরুং ও ৫৩নং কবাখালী মৌজার হেডম্যান, মেরুং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ঘনশ্যাম ত্রিপুরা,  কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেজ চাকমা জ্ঞান ও ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন।
সংস্থার প্রোগ্রাম ম্যানেজার সুইচিং অং মারমার সঞ্চালনায় এ সভায় প্রকল্প সম্পর্কে উপস্থাপনা করেন, এমইএল অফিসার মানস ত্রিপুরা।
উল্লেখ্য যে, চলতি বছরের আগস্টের বন্যায় প্লাবিত এলাকাগুলোতে ২০২৫ সালের জানুয়ারি হতে এপ্রিল মাসের মধ্যে প্রকল্পটি বাস্তবায়িত হবে। বিশেষ করে মেরুং ইউনিয়ন ও কবাখালী ইউনিয়নের প্লাবিত গ্রামগুলোতে জীবিকায়ন, ওয়াশ (WASH) ও শেল্টার নিয়ে কাজ করবে প্রকল্পটি।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |