মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন

হার্ট এ্যাটাকের নামে সাঈদীকে হত্যা করা হয়েছে- শামীম সাঈদী

হার্ট এ্যাটাকের নামে সাঈদীকে হত্যা করা হয়েছে- শামীম সাঈদী

মুহা.আব্দুল হাই, নাগেশ্বরী (কুড়িগ্রাম): ১৩ বছর জেলখানা আল্লামা সাঈদীকে বন্দী করে রাখা হয়েছিল। ২বছর করোনা কালীন সময়ে পরিবারের সাথে যোগাযোগ বা কথা বলতে দেয়া হয়নি। তারা বুঝতে পেরেছিল আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবে না। সেকারনে মিথ্যা হার্ট এ্যাটকের নামে হাসপাতালে কোরআনের পাখিকে হত্যা করা হয়েছিল। ২৪ ডিসেম্বর মঙ্গলবার রাতে কুড়িগ্রাম নাগেশ্বরী উপজেলা ভিতরবন্দ জেডিএকাডেমী ফুলবল মাঠে পন্ডিতপাড়া যুব সমাজের উদ্যোগে ৩ দিনব্যাপী তাফসীর মাহফিলে সমাপনী দিনে আলোচনার বক্তব্যে এ দাবি করেন শামীম সাঈদী।

তিনি আরো বলেন ১৬ বছর গোটা দেশটাকে কারাগারে পরিনত করেছিল। আবার যুদ্ধ,আবার জীবনের বিনিময় ৫ আগস্ট শান্তি ফিরে এসেছে। তিনি বলেন মানব রচিত মতবাদ কখনো শান্তি দিতে পারে না। ২৫ ফ্রেব্রুয়ারী গৌরময় ৫৭ জন সেনাবাহীর অফিসাদের হত্যাকে করে দেশকে ধ্বংস করার চক্রান্ত করা হয়েছিল।

কুড়িগ্রাম জেলা জামায়াতের আমীর আব্দুল মতিন ফারুকির সভাপত্বিতে উক্ত মাহফিলে প্রধান বক্তা হিসাবে কুরআনের তাফসীর পেশ করেন উত্তর বঙ্গের উদীয়মান তরুন বক্তা মাওলানা ফখরুল ইসলাম হাদী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেম জামায়াতে ইসলাম কুড়িগ্রাম জেলার সাবেক আমীর ও কেন্দ্রীয় নেতা অধ্যাপক আজিজুর রহমান সরকার স্বপন,থানা আমীর আব্দুল মান্নান, নাগেশ্বরী বনিক সমিতির সহ সাধারন সম্পাদক আলহাজ মাহমুদল হাসান (হাজী সোহেল) ভিতরবন্দ ইউপি চেয়ারমান শফিউল আলম শফি, সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম বাচ্চু, ভিতরবন্দ জামায়াতের সভাপতি ডা: আজিজার রহমান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে আজিজার রহমান বলেন ভারতীয় তাবেদারী রাষ্ট্রের সকল ষড়যন্ত্র আল্লাহ তায়ালা বাংলাদেশকে ঐশী শক্তি দিয়ে হেফাজত করছিল। তিনি আরো বলেন বিডিআর বিদ্রোহে ৫৭ জন চৌকস ইসলাম প্রিয় সেনাসহ মোট ৭৪জন কে নির্মম ভাবে হত্যা করা হয়েছিল। সেনা কর্মকর্তাসহ সকল হত্যার কান্ডের বিচার প্রকাশ্যে করতে হবে বলে দাবী করেন তিনি।

সভাপতির বক্তব্যে মাওলানা ফারুকি বলেন আজকে বাংলাদেশে দির্ঘ্য ১৫ বছর ধরে ওরা আল্লাহর নুর কে ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে চেয়েছিল। কোরআন ওয়ালেদের আয়না ঘর,ক্রসফায়ার , নির্যাতন করে তারা কুরআনের নুরকে নিফিয়ে দিতে চেয়েছি। কিন্ত আল্লাহ তায়ালা ৫ আগস্ট সকল ষড়যন্ত্রকে উৎখাত করে ইসলামপন্থীদের বিজয় দান করেছেন।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |