মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন

শেরপুরে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত

শেরপুরে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত

মোঃ আব্দুর রহিম রনি, শেরপুর: শেরপুরে যাত্রীবাহী বাস ও যাত্রীবাহী সিএনজি মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই সিএনজিতে থাকা চালকসহ ৬ জন প্রাণ হারিয়েছেন। আজ (রোববার ২৯ ডিসেম্বর) বেলা সাড়ে এগারোটার দিকে শেরপুর শহর থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে শেরপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের ভাতশালা জোরা পাম্প এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রোববার বেলা সাড়ে এগারোটার দিকে নকলা থেকে ছেড়ে আসা শেরপুরগামী যাত্রীবাহী সিএনজি ও কুড়িগ্রামের রৌমারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী বাস রিফাত পরিবহন শেরপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের ভাতশালা জোরা পাম্প এলাকায় পৌছলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে গিয়ে এর চালকসহ ঘটনাস্থলেই ৫ জন মারা যান। এসময় স্থানীয়রা দ্রুত গুরুতর আহত অপরজনকে উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে আরও এক নারী মারা যান। নিহতদের মধ্যে ৩ নারী ও এক শিক্ষার্থী রয়েছে। দুর্ঘটনার পরপরই বাস চাল পালিয়ে গেছে। তবে বাসটি জব্দ করেছে পুলিশ।

শেরপুর সদর থানার ওসি জুবায়দুল আলম ৬ জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। দুর্ঘটনায় নিহতেরা হলেন, সিএনজি চালক লোকমান হোসেন, সদর উপজেলার আলিনাপাড়া গ্রামের মোখলেসুর রহমান ও তার স্ত্রী উম্মে কুলসুম, নকলা উপজেলার গণপদদী ইউনিয়নের কিংকরপুর গ্রামের মাইয়া তাসনিম মীম ও তাঁর বড় ভাই কামরুজ্জামান বাবু। আরেক জনের পরিচয় পাওয়া যায়নি।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |