মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন

বাউফল প্রেসক্লাবে নির্বাচন: সভাপতি জলিলুর রহমান, সম্পাদক জসিম

বাউফল প্রেসক্লাবে নির্বাচন: সভাপতি জলিলুর রহমান, সম্পাদক জসিম

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর বাউফল প্রেসক্লাবে-২০২৫ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সভাপতি হিসেবে মোঃ জলিলুর রহমান (আমার দেশ), সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছে মোঃ জসিম উদ্দিন (মানবকণ্ঠ) নির্বাচিত হয়েছেন।

সোমবার সকাল বাউফল প্রেসক্লাবে বীর উত্তম সামসুল আলম তালুকদার মিলয়নায়তনে নির্বাচন অনুষ্ঠিত হয়। বাউফল প্রেসক্লাবের প্রধান নির্বাচন কমিশনার ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) প্রতীক কুমার কুন্ডু নির্বাচনী ফলাফল ঘোষনা করেন। এতে যুগ্ন সাধারন সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছে মোঃ মনিরুজ্জামান হিরোন (সকালের সময়)।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ১০ জন। তারা হলেন, সহ:সভাপতি মোঃ দেলোয়ার হোসেন (প্রতিদিনের সংবাদ), কোষাধ্যক্ষ মোঃ ফারুক হোসেন ( গণদাবী), দপ্তর সম্পাদক পিয়াল হাসান (সময়ের কণ্ঠস্বর), নুরুল ইসলাম সিদ্দিকী মাসুম (ইনকিলাব), উত্তম কুমার (বিজয় টিভি), মু: মনজুর মোর্শেদ (নিউ নেশন), কার্যনির্বাহী পদে মোঃ কামরুজ্জামন বাচ্চু (জনকন্ঠ), এবিএম মিজানুর রহমান (প্রথম আলো), কামরুল হাসান (যায়যায় দিন)।

প্রেসক্লাবে মোট ৪৪ জন সদস্য ভোটার ছিলেন। সকাল ৯টা থেকে শুরু হয়ে দুপুর ১টায় শেষ হয়।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |