মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন

সোনারগাঁয়ে আতশবাঁজি ফুটিয়ে বিশৃঙ্খলা না করার নির্দেশ

সোনারগাঁয়ে আতশবাঁজি ফুটিয়ে বিশৃঙ্খলা না করার নির্দেশ

আলআমিন কবির সোনারগাঁও (নারায়ণগঞ্জ): সোনারগাঁয়ে থার্টি ফার্স্ট নাইটে আতশবাঁজি,পটকা বাঁজি, তারাবাঁঁজি ফুটিয়ে বিশৃঙ্খলার না করতে উপজেলা প্রশাসন কর্তৃক সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান এ নির্দেশ প্রদান করেন।
এরই ধারাবাহিকতায় ৩১শে ডিসেম্বর নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় জনসচেতনা বৃদ্ধির লক্ষ্যে পরিবেশ রক্ষা উন্নয়য়ন সোসাইটির চেয়ারম্যান মোঃ হোসাইন এর নেতৃত্বে জনগণকে মাইকিং করে সতর্ক করা হয়।

পরিবেশ রক্ষায় উন্নয়ন সোসাইটি চেয়ারম্যান মোহাম্মদ হোসেন বলেন সোনারগাঁবাসীকে জানানো যাচ্ছে যে, থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে কেউ যেন আতশবাঁজি, পটকা বাঁজি, তারাবাঁঁজি ফুটিয়ে বিশৃঙ্খলার সৃষ্টি করা যাবে না। কেউ এই আইন অমান্য করিলে তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে। আদেশক্রমে উপজেলা প্রশাসন।

এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী নুরুজ্জামান প্রদান স্থানীয় মুগড়াপাড়া ইউনিয়ন পরিষদের মেম্বার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |