মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
নাজমুল হোসেন, গোয়ালন্দ (রাজবাড়ী): রাজবাড়ীর গোয়ালন্দে আনন্দ র্যালি,কেক কেটা ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষীকি পালিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) বেলা ১১:০০ টায় গোয়ালন্দ বীর মুক্তিযোদ্ধা শহীদ ফকির মহিউদ্দিন আনছার ক্লাব চত্বর থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি কাউসার খানের সঞ্চালনায় সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল হাসান মিঠু, সহ-সভাপতি সাইফুল ইসলাম মিলন, সহ-সভাপতি নওশাদ খান, ছাত্রদল নেতা লিমন, পৌর ছাত্রদলের সদস্য সচিব মুক্তার মাহমুদ, উপজেলা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক শিপন মাহমুদ, পৌর ছাত্র দলের সহ-সভাপতি সাব্বির মিলন প্রমূখ।
গোয়ালন্দ উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল হাসান মিঠু বলেন,ছাত্রদল একটি সুসংগঠিত সংগঠন। শহীদ জিয়ার হাতে গড়া সংগনটি সব সময় ছাত্র ছাত্রীদের অধিকার নিয়ে কথা বলে। সংগঠনটি সব সময় হত্যা,সন্ত্রাস ও চাঁদাবাজি মুক্ত ছিল।দীর্ঘ ১৭টি বছর সংগঠনের নেতা-কর্মীরা বিভিন্ন ভাবে নির্যাতনের শিকার হয়েছে। প্রতিষ্ঠাবার্ষীকিতে সবাইকে শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে কাজ করার আহ্বান জানান।
উক্ত প্রতিষ্ঠা বার্ষিকীতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা,উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু,পৌর বিএনপি’র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মো.শাহীন আলম,পৌর বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম মৃধা মুক্তার।
আরো উপস্থিত ছিলেন,উপজেলা ও পৌর বিএনপি’র অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।আনন্দ র্যালী ও সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে প্রতিষ্ঠা বার্ষিকীর বিশাল কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।