মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
কামরুল হাসান, মিরসরাই (চট্টগ্রাম): চট্টগ্রামের মিরসরাইয়ে ত্রিপুরা পাডার জনগোষ্ঠীর মানুষদের মাঝে কম্বল বিতরণ করেছে মিরসরাই উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে উপজেলার তালবাড়িয়া ত্রিপুরাপাড়ায় এসব কম্বল বিতরণ করেন মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন।
এসময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পুষ্পিতা নাথ, সাংবাদিক বিপুল দাশ, তালবাড়িয়া ত্রিপুরাপাড়ার পাড়া প্রধান উত্তম ত্রিপুরা।
এসময় মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন বলেন, মঙ্গলবার বিকেলে তালবাড়িয়া ত্রিপুরাপাড়ায় ১৫০ টি পরিবারের সদস্যদের মাঝে ৩০০টি ও পাড়ার মন্দির ও একটি বিদ্যালয়ের শিক্ষকদের জন্য আরো ৫০ টি শীতের কম্বল বিতরণ করেছি আমরা। উপজেলা প্রশাসন সব সময় সুবিধা বঞ্চিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাথে রয়েছে।