সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
মাহমুদ হাচান, (শিশু সাংবাদিক) নীলফামারী: “নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার” এই প্রতিপাদ্যে নীলফামারীর ডোমারে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে জাতীয় সমাজসেবা দিবস – ২০২৫ উদযাপন উপলক্ষ্যে র্যালী,মিনি ম্যারাথন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল ১১ টায় জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষ্যে শহরের বাটার মোড় থেকে বর্ণাঢ্য একটি র্যালী বের হয়ে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এসে,মিনি ম্যারাথন প্রতিযোগিতা হয় । এরপর উপজেলা শিল্পকলা চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল আলম। এতে সভাপতিত্ব করেন – উপজেলা সমাজসেবা কর্মকর্তা রেয়াজুল ইসলাম।
এসময় ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম,উপজেলা একাডেমিক সুপারভাইজার সফিউল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মাবুদ প্রমুখ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় শেষে, জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে আয়োজিত মিনি ম্যারাথন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।