মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শাহাদুল ইসলাম সাজু, জয়পুরহাট: ‘নেই পাশে কেউ যার ,সমাজসেবা আছে তার “এই প্রতিপাদ্য কে নিয়ে আজ বৃহস্পতিবার বিকালে জয়পুরহাট জেলা প্রশাসন ও সমাজ সেবা অধিদপ্তরের যৌথ আয়োজনে জেলা কালেক্টরেট চত্বর হতে ওয়াকাথন শুরু হয়ে শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানে শেষ হয়।
কল্যাণরাষ্ট বিষয়ে মুক্ত আড্ডায় জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী, পুলিশ সুপার মোঃ আবদুল ওয়াহাব, ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ রাসেদ মোবারক জুয়েল, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক ইমাম হাসিম, জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, জেলা জামায়াত নেতা এড. আব্দুল মোমিন ফকির । এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসিবুল, ছামিতুন ইসলাম। এনজিও প্রতিনিধিরা, বৈষম্য বিরোধী ছাত্র ছাত্রীবৃন্দ সুশীল সমাজের সদস্যরা অংশ গ্রহন করেন ।
আড্ডা শেষে ছাত্র ও ছাত্রীদের মাঝে ৩ জন করে, এনজিও প্রতিনিধিদের মাঝে ৩জন এবং সুশীল সমাজের সদস্যদের মাছে ৩ জনকে ওয়াকাথনে পুরস্কৃত করা হয়।