সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন

টেকনাফে ৯৫ হাজার পিস ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেফতার-১

টেকনাফে ৯৫ হাজার পিস ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেফতার-১

মুহাম্মদ কিফায়ত উল্লাহ, টেকনাফ (কক্সবাজার): কক্সবাজার টেকনাফে ৯৫ হাজার ১৩৫ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৪ লক্ষ ২০ হাজার টাকা এবং অবৈধভাবে রক্ষিত ৫ লক্ষ ৫ হাজার কিয়াট মায়ানমার মুদ্রা সহ এক মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব-১৫ সদস্যরা।

আটককৃত মাদক কারবারী হলেন- কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার শাহারবিল ইউনিয়নের ছখিনা বাপের পাড়া এলাকার মৃত জালাল উদ্দিন এর ছেলে নজরুল ইসলাম (৪১)।

কক্সবাজার র‌্যাব ১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক মোঃ কামরুজ্জামান বলেন, ৪ জানুয়ারি শনিবার ভোরে টেকনাফ পৌরসভা মধ্যম জালিয়া পাড়া এক মাদক ব্যবসায়ীর বসতঘরে মাদক ব্যবসায়ীরা ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

উক্ত সংবাদে সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের আভিযানিক দল পৌরসভা জালিয়া পাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান চালায়। অভিযান চলাকালীন র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলগত ভাবে পালানোর সময় নজরুল ইসলাম নামে উক্ত মাদক কারবারীকে আটক করা হয়। সাথে থাকা আরো কয়েকজন মাদক কারবারীরা পালিয়ে যায়।

পরবর্তীতে বসতঘর তল্লাশী ৯৫ হাজার ১৩৫ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ ৪ লক্ষ ২০ হাজার টাকা এবং পার্শ্ববর্তী দেশ হতে মাদক ক্রয়ের উদ্দেশ্যে অবৈধভাবে রক্ষিত মায়ানমারের মুদ্রা ৫ লক্ষ ৫ হাজার টাকা কিয়াট উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারী প্রায় ৪/৫ বছর পূর্বে টেকনাফে একটি প্রাইভেট কোম্পানীতে চাকুরী করার সুবাধে পৌরসভা জালিয়া পাড়া এলাকায় শ্বশুর বাড়ীতে স্ত্রী-সন্তানসহ বসবাস করে আসছে। স্ত্রীর নিজ ভাই

সে মাদক ব্যবসার সাথে জড়িয়ে পড়ে এবং টেকনাফ সীমান্তবর্তী এলাকা হতে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ক্রয় করে‌ পলাতক মাদক কারবারীদের সহযোগীতায় কক্সবাজারসহ জেলার পার্শ্ববর্তী বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছিল।

মাদকসহ গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে টেকনাফ মডেল থানার হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |