সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন

ফখরুল ইসলাম খান সিআইপিকে সম্মাননা দিল মিরসরাই উপজেলা প্রেসক্লাব

ফখরুল ইসলাম খান সিআইপিকে সম্মাননা দিল মিরসরাই উপজেলা প্রেসক্লাব

কামরুল হাসান, মিরসরাই (চট্টগ্রাম): মিরসরাইয়ের কৃতীসন্তান মানবতার কবি খ্যাত বাংলাদেশ প্রবাসী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি এফ, আই, কে প্রোফাইটিস ডেভেলপমেন্ট বাংলাদেশের সভাপতি ফখরুল ইসলাম খান সিআইপিকে সম্মাননা দিয়েছে মিরসরাই উপজেলা প্রেসক্লাব।

(৫ জানুয়ারি) রবিবার মিরসরাই সদরে অবস্থিত মিরসরাই উপজেলা প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে এই সম্মাননা দেয়া হয়েছে।

এসময় মিরসরাই উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি বিপুল দাসের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আনোয়ারুল হক নিজামীর সঞ্চালনায় সংবর্ধিত অতিথি ফখরুল ইসলাম খান সিআইপির হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

সম্মাননা স্মারক প্রদানের সময় সংক্ষিপ্ত বক্তব্যে সিআইপি ফখরুল ইসলাম খান বলেন, সাংবাদিক রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সাংবাদিকরা সমাজের দর্পণ, আপনারা দল মতের উদ্ধে গিয়ে ন্যায়ের পক্ষে কাজ করতে হবে। সমাজ এবং রাষ্ট্রের উন্নয়নে আপনাদের অনেক ভূমিকা। সত্যকে সত্য বলে, মিথ্যাকে মিথ্যা বলে এই নতুন বাংলাদেশকে আপনারা আরও এগিয়ে নিয়ে যাবেন এটাই আমার প্রত্যাশা।

এসময় আরও উপস্থিত ছিলেন খান কল্যাণ ট্রাস্টের উপদেষ্টা জিয়া উদ্দীন বাবলু, জিয়াউর রহমান, ম্যানেজার দ্বীন মোহাম্মদ, মোহাম্মদ নোমান, আলী, জহির উদ্দীনসহ প্রেসক্লাবের সকল সাংবাদিক নেতৃত্ববৃন্দ।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |