মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন

কলমাকান্দায় হতদরিদ্র কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ ॥ আটক-১

কলমাকান্দায় হতদরিদ্র কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ ॥ আটক-১

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার কলমাকান্দায় হত দরিদ্র পরিবারের এক  মাদ্রাসা ছাত্রী কে (১৪) তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। গত ২৮ ডিসেম্বর স্থানীয় একটি ইসলামি ওয়াজ মাহফিল থেকে বাড়ি ফেরার পথে স্থানীয় ভখাটেরা কিশোরীকে একা পেয়ে জোর করে ধরে নিয়ে যায় ও সেখানে সংঘবদ্ধ হয়ে ধর্ষণ করে বলে ভূক্তভোগীরপরিবার অভিযোগ করেন।

ভুক্তভোগী উপজেলার খারনৈ ইউনিয়নের  একটি মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী। পরে কলমাকান্দা থানা পুলিশ ঘটনার প্রাথমিক তদন্তের সত্যতা নিশ্চিত হয়ে ঘটনার জড়িত শাহ আলমকে গ্রেফতার করে। বিষয়টি নিশ্চিত করেছেন কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার আবুল কালাম ।

পুলিশ ও ভূক্তভোগী পরিবারের পক্ষ থেকে জানা গেছে, গত ২৮ ডিসেম্বর কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নের একটি পাড়ায় ওয়াজ মাহফিল চলছিল। ওয়াজ শেষে বাড়ি ফেরার পথে মধ্যরাতে মুখ বেধে খালার বাড়ির পাশের জমিতে তুলে নিয়ে ধর্ষণ করে। ওই ছাত্রীর চিৎকারে স্থানীয় লোকজন উদ্ধার করে।

কিন্তু ধর্ষকরা এলাকার প্রভাবশালী ব্যক্তি ও পরিবারের সদস্য হওয়ায় হত দরিদ্র পরিবারটি থানায় অভিযোগ করতে সাহস পায়নি। পরে ঘটনার জানাজানি হলে মঙ্গলবার (১০ জানুয়ারী) নেত্রকোনা জেলা পুলিশ সুপার ফয়েজ আহমেদের নির্দেশে, কলামাকান্দা থানা পুলিশের সহযোগীতায় নির্যাতনের শিকার ওই কিশোরীর বড়বোন কলমাকান্দা থানায় বাদী হয়ে তিনজনকে আসামী করে একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।

মামলায় আসামী হিসেবে- মিলন মিয়া ওরফে বাব্বা (২০), রুবেল মিয়া (২২) ও শাহ আলম (৩২) এর নাম উল্লেখ করা হয়।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল কালাম জানান, মামলার অভিযুক্ত শাহ আলমকে বুধবার ভোর রাতে গ্রেফতার করা হয়। এছাড়াও বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |