বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন

স্যু মাস্টার ফুটওয়্যার লিঃ এর আড়াই লাখ টাকা আত্মসাৎ করল ড্রাইভার থানায় অভিযোগ 

স্যু মাস্টার ফুটওয়্যার লিঃ এর আড়াই লাখ টাকা আত্মসাৎ করল ড্রাইভার থানায় অভিযোগ 

মোঃ নাঈমুজ্জামান নাঈম
কিশোরগঞ্জের কুলিয়ারচরে স্যু মাস্টার ফুটওয়্যার লিঃ এর আড়াই লাখ টাকা আত্মসাৎ এর ঘটনায় ড্রাইভার দুলাল মিয়া (৩৭)’র বিরুদ্ধে থানায় অভিযোগ।  ড্রাইভার দুলাল মিয়া নরসিংদী জেলার রায়পুরা উপজেলা মুছাপুর ইউনিয়নের বীরশ্রেষ্ঠ মতিউর নগর (রামনগর) এলাকার সিরাজ মিয়ার ছেলে।
রবিবার (১০ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিঃ) রাতে কুলিয়ারচর থানায় টাকা আত্মসাৎ হওয়ার ঘটনায় ড্রাইভারের বিরুদ্ধে একটি অভিযোগ করা হয়।  জানা যায়, রবিবার সন্ধ্যার পর কুলিয়ারচর রামদী ইউনিয়নে অবস্থিত ইলহাম গ্রুপের একটি প্রতিষ্ঠান ” স্যু মাস্টার ফুডওয়্যার লিঃ” এর প্রাইভেট গাড়ির ড্রাইভার দুলাল মিয়ার হাতে নগদ আড়াই লাখ টাকা দেওয়া হয় ছয়সূতী ইউনিয়নের খালিশায় অবস্থিত “ইলহাম এগ্রো প্রাইভেট লিমিটেড” এ  পৌছানোর জন্য। কিন্তু সে ওই প্রতিষ্ঠানে গিয়ে সংশ্লিষ্টদের সাথে সাক্ষাৎ করে টাকা জমা না দিয়ে প্রাইভেট কার রেখে নগদ আড়াই লাখ টাকা নিয়ে পালিয়ে যায়।
এ বিষয়ে অভিযুক্ত দুলাল মিয়া’র সাথে সাথে যোগাযোগের চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।  এঘটনায় কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, “স্যু মাস্টার ফুডওয়্যার লিঃ” এর প্রাইভেট গাড়ির ড্রাইভার দুলাল মিয়ার বিরুদ্ধে নগদ আড়াই লাখ টাকা আত্মসাৎ এর অভিযোগ পাওয়া গেছে। খুব শীঘ্রই তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |