বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন

সখীপুরে ছেলের হাতে বাবা খুন!

সখীপুরে ছেলের হাতে বাবা খুন!

আহমেদ সাজু, সখীপুর: টাঙ্গাইলের সখীপুর উপজেলার নবগঠিত বড়চওনা ইউনিয়নের দাড়িপাকা গ্রামের পশ্চিম দিকে মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন হয়েছে। স্থানীয় লোকজন ও পুলিশসূত্রে ঘটনার বিবরণে জানা যায়, রবিবার(২৫ফেব্রুয়ারি)দিবাগত রাত আনুমানিক ৯টার দিকে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত মো.আব্দুস সামাদ(৫৫)দাড়িপাকা গ্রামের মৃত ছলিম উদ্দিন (ছলু)মাতব্বরের ছেলে।প্রতিবেশী ও নিহতের ভাগনে জামাল উদ্দিনের তথ্যমতে, মামাকে বাড়ির একটি রান্না ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখে।

পরে নিহতের মেয়ের জামাই সখীপুর থানা পুলিশকে খবর দিলে দ্রুত এসে লাশ উদ্ধার।এসময় পুলিশ দেখে নিহতের ডান কানের পাশে মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হয়ে রক্ত বের হয়েছে।নিহত সামাদের লাশ সুরতহাল করেন উপ-পরিদর্শক (এসআই)আব্দুল লতিফ। স্থানীয়দের কাছ থেকে প্রাথমিকভাবে জানা যায়,নিহতের ছেলে ওয়াহেদ হত্যাকান্ডের সময় বাড়িতেই অবস্থান করছিল।ঘটনার পর থেকে ওয়াহেদ পলাতক রয়েছে।

ইতিমধ্যে তাকে কয়েকবার সংশোধনের জন্য মাদক নিরাময় কেন্দ্রে পাঠানো হয়েছিল।উল্লেখ্য.মাদকসক্ত ওয়াহেদ এর আগেও আপন চাচীকে হত্যার দায়ে কারাবাস করে ছাড়া পেয়েছে।বড়চওনা ইউনিয়নের চেয়ারম্যান আজাহরুল ইসলাম নিহত সামাদের মৃত্যুর বিষয়টি সত্যতা নিশ্চিত করেন। এবিষয়ে সখীপুর থানার অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমান প্রতিদিনের কাগজের প্রতিনিধিকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |