বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

পাঁচবিবিতে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

পাঁচবিবিতে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

মোঃ আজাদ আলী, পাঁচবিবি, জয়পুরহাট :
জয়পুরহাটের পাঁচবিবিতে ট্রেনে ধাক্কায় মোঃ সেলিম (৩৮) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে । আজ সোমবার দুপুরে পাঁচবিবি রেল স্টেশনে এদূর্ঘটনা ঘটে। নিহত যুবক সৈয়দপুর উপজেলার গোলাহাট গ্রামের জয়নাল আবেদীনের পুত্র।

পাঁচবিবি থানার এসআই সুশান্ত কুমার রায় ও তার পরিবারের লোকজন জানান, রাজশাহীর একটি বিয়ের অনুষ্টান থেকে সেলিম সহ একদল বরযাত্রী রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনে করে সৈয়দপুর ফিরছিল । ট্রেনটি পাঁচবিবি স্টেশনে এসে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন কে পার্সিং করার জন্য পাঁচবিবি রেলশেষ্টনের ১ নম্বর প্লাটফর্মে অপেক্ষা করছিল। এসময় সেলিম ট্রেন থেকে নেমে পূর্ব পাশে আখের রস খাওয়ার জন্য যায় । এমন সময় কুড়িগ্রাম এক্সপ্রেস স্টেশন অতিক্রম করার সময় হর্হন দেয়। হর্নের শব্দ শুনে নিজ ট্রেন ছেড়েছে মনে করে সে লাইন পার হয়ে আসার সময় দ্রুতগতিতে আসা কুড়িগ্রাম এক্সপ্রেসের ইন্জিনের সাথে ধাক্কা খেয়ে লাইন থেকে ছিঁটকে পড়ে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু ঘটে ।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |