মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
পাবনার ঈশ্বরদীতে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সিপাহী২৯৫ বতোল ফেনসিডিল সহ মাসুম হাওলাদার (৩০)অপর সিপাহী হাফিজুল এর স্ত্রী ঝর্ণা খাতুন (২৮)কে আটক করেছে থানা পুলিশ রবিবার (১৯ মে) বেলা ১২টার দিকে ঈশ্বরদী থানা পুলিশ শহরের ফকিরের বটতলা কাচারি পড়া পিয়ারিখালী জামতলা বাবু পাড়া ও স্কুল পাড়া এলাকায় ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করেন। এসময় মাসুম হাওলাদার কাছে ও তার ভাড়া বাসায় তল্লাশি চালিয়ে২৩৪ বোতল ফেনসিডিল ও হাফিজুল ইসলামের ৬১ বোতল ফেনসিডিল সহ এক লক্ষ ৩০হাজার ৫ শত টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামী মাসুম হাওলাদার পিরোজপুর সদর থানার উদয়কাঠি গজলিয়া এলাকার মতিউর রহমানের ছেলে ও ঝর্ণা খাতুন বরিশাল জেলার উজিরপুর থানার ডাকুয়ার বড়কোথা গ্রামের হাফিজুল ইসলামের স্ত্রী। মাসুম হাওলাদার ও হাফিজুল ইসলাম রেলওয়ে নিরাপত্তা বাহিনীতে কর্মরত সিপাহী।
রবিবার সন্ধ্যায় ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী এক প্রেস ব্রিফিংএর মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)রফিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃত দুই আসামিসহ পলাতক হাফিজুল ইসলামের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
রেলওয়ে নিরাপত্তা বাহিনীর পাকশী বিভাগীয় সহকারী কমান্ড্যান্ট শহীদুজ্জামান বলেন,দুই কনস্টেবলের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।