মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন

অটোরিকশা-মোটরসাইকেল চুরি করতেন তিনি

অটোরিকশা-মোটরসাইকেল চুরি করতেন তিনি

নিজস্ব সংবাদদাতা:
ময়মনসিংহে অভিযান চালিয়ে চোরাই ৬টি অটোরিকশা ও একটি মোটরসাইকেলসহ জাকির হোসেন নামে চোরচক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে বুধবার সকাল ১০টার দিকে নগরীর আলিয়া মাদরাসা রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার জাকির হোসেন জামালপুর সদর উপজেলার চরগোবিন্দবাড়ী গ্রামের আব্দুল রাজ্জাকের ছেলে। তিনি ময়মনসিংহ নগরীর আলীয়া মাদরাসা এলাকায় বসবাস করতেন।

ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, জাকির অটোরিকশা ও মোটরসাইকেল চোরচক্রের সক্রিয় সদস্য এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে জাকিরকে জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি গ্যারেজ থেকে ৬টি চোরাই অটোরিকশা ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। তিনি বলেন, গ্রেফতার জাকিরের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এই চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে গ্রেফতার করতে অভিযান চলছে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |