মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন

ধর্মপাশায় তুচ্ছ ঘটনার জেরে দুই পক্ষের সংঘর্ষে স্কুল শিক্ষকসহ আহত ১০

ধর্মপাশায় তুচ্ছ ঘটনার জেরে দুই পক্ষের সংঘর্ষে স্কুল শিক্ষকসহ আহত ১০

সংঘর্ষে স্কুল শিক্ষকসহ আহত ১০

মোবারক হোসেন রুবেল,ধর্মপাশা : সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের শরিশ্যাম গ্রামে পূর্ব বিরোধের জের ধরে শুক্রবার (১৪জুন) বিকেল তিনটার দিকে দুইপক্ষের সংঘর্ষে স্কুল শিক্ষকসহ অন্তত ১০জন আহত হয়েছেন। এদের মধ্যে পাঁচজনকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ধর্মপাশা থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার শরিশ্যাম গ্রামের গ্রামের বাসিন্দা স্কুল শিক্ষক শরীফ আহমেদের (৩৫) ও একই গ্রামের জাহাঙ্গীর আলমের (৪৫) পরিবারের মধ্যে জমি সংক্রান্তসহ নানা বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।

 

শুক্রবার বেলা আড়াইটার দিকে জাহাঙ্গীর আলমদের একটি গরুর বাছুর প্রতিবেশি স্কুল শিক্ষক শরীফ আহমেদের খড়ের গাদার খড় খায়। খড় খাওয়া নিয়ে এই দুইপক্ষের নারীদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। ওইদিন বিকেল তিনটার এই দুজনের বাড়ির মধ্যবর্তী স্থানে এ নিয়ে দুইপক্ষের লোকজনদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে স্কুল শিক্ষক শরীফ আহমেদ (৩৫), রোজ আলী (৩০), শাহ আলম (৪০), তাজ্জত আলী (৬৫), রেজিয়া আক্তার (৫৫), উজ্জল মিয়া (৩৫),জাহাঙ্গীর আলম (৪৫), মোফাজ্জল (৩৭)সহ ১০জন আহত হন। আহতদের মধ্যে শরীফ আহমেদ ,শাহ আলম,তাজ্জত আলী,রেজিয়া আক্তার ও উজ্জল মিয়াকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত অন্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। ধর্মপাশা থানার এসআই শামীম কবীর বলেন,পূর্ব বিরোধের জের ধরে এই ঘটনা ঘটেছে।এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ আমরা পাইনি।অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |