মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০২:১১ অপরাহ্ন
আনিছুর রহমান রুবেলঃ স্টাফ রিপোর্টার : মুন্সীগঞ্জের সিরাজদীখানে যাত্রীবাহী বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজিতে থাকা দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন সিএনজির চালকসহ আরো ৩ জন। শনিবার সকাল দশটায় ঢাকা নবাবগঞ্জ সড়কের সিরাজদীখান উপজেলার খারশুর-তালতলা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন শেখ আব্দুর রহমান(৫৮),শাহিন হোসেন (২৬)। নিহত দুজনের বাড়ি ঢাকা জেলার দোহার থানায় । এই ঘটনায় সিএনজির চালকসহ ৩ যাত্রী আহত হয়েছেন ।
সিরাজদীখান থানার শেখর নগর তদন্ত কেন্দ্রের উপ পরিদর্শক মোঃ জসিম উদ্দিন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা নবাবগঞ্জ গামী নবকলি পরিবহনের সাথে ঢাকা গামী সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হলে সিএনজি দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যায়। আহত হয়েছেন সিএনজির চালকসহ তিনজন। আহতদের ঢাকা মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ও আহত সবাই সিএনজিতে ছিলেন। বাস ও সিএনজি আটক আছে। নিহতদের লাশ শেখর নগর তদন্ত কেন্দ্রে রাখা হয়েছে।