মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন

ময়মনসিংহ অভিযানে ১৫ গ্রাম হেরোইনসহ গ্রেফতার ১

ময়মনসিংহ অভিযানে ১৫ গ্রাম হেরোইনসহ গ্রেফতার ১

এসআই(নিঃ) রূপন কুমার সকার সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানাধীন কন্যাআটা কাশিমপুর সাকিনস্থ জনৈক সোলাইমান (৫২) পিতা মৃতঃ জব্বার আলী এর মাছের ফিসারীর উত্তর পাশে মাটির কাঁচা রাস্তার উপর হইতে ০৯ মে ২০২৪ খ্রিঃ তারিখ ১৭.৪৫ ঘটিকায় ১৫ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী মোঃ শামছুল হক (৪১), পিতা-মোঃ হালিম, মাতা-ইমিলী বেগম, সাং-কাশিমপুর (কাশিপুর), থানা-মুক্তাগাছা, জেলা-ময়মনসিংহ কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ০৫টি মামলা আছে। উদ্ধারকৃত ১৫ গ্রাম হেরোইন উদ্ধার বিষয়ে গ্রেফতারকৃত ০১ জন আসামীর বিরুদ্ধে মুক্তাগাছা থানায় মামলা দায়ের করে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |