বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন

বিএনপির গণজোয়ার আর জনপ্রিয়তা দেখে আওয়ামীলীগ সরকার দিশে হারা : রোটারিয়ান নাজমূল হাসান

বিএনপির গণজোয়ার আর জনপ্রিয়তা দেখে আওয়ামীলীগ সরকার দিশে হারা : রোটারিয়ান নাজমূল হাসান

হানিফ উল্লাহ আকাশ :

বিএনপির গণজোয়ার আর জনপ্রিয়তা দেখে আওয়ামীলীগ সরকার দিশে হারা হয়ে পড়েছে, তাই তৃণমূলের সাধারণ মানুষকে নিয়ে শান্তিপূর্ণ পদযাত্রায়ও তারা বাধাঁ প্রদান করে, হামলা চালায়, ভাংচুর করে বলে মন্তব্য করেছেন নেত্রকোনা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী ও কেন্দ্রীয় জিয়া মঞ্চের সহ-সভাপতি বিএনপি নেতা রোটারিয়ান নাজমুল হাসান।

বিএনপির কেন্দ্র ঘোষিত ইউনিয়ন ইউনিয়নে পদযাত্রা কর্মসূচিতে অংশ নিতে এসে কেন্দুয়া উপজেলার বলাইশিমূল ইউনিয়নে সাংবাদিকদের সাথে তিনি এসব কথা বলেন। এ সময় নামজুল আরোও বলেন, শনিবার সকাল সাড়ে ১১ টায় পূর্বঘোষিত কর্মসূচীতে অংশ নিতে বলাইশিমূল ইউনিয়নে এসে স্থানীয় আওয়ামীলীগ ও পুলিশি বাধাঁ ও হামলার শিকার হই।

এখানে সরকার দলীয় নেতা-কর্মীরা আমার অনুষ্ঠানের সাউন্ডবক্স ভেঙ্গে দিয়েছে, নেতা-কর্মীদের শান্তিপূর্ণ কর্মসূচী পালন করতে দিচ্ছে না। কারণ সরকার জানে বিএনপি একটি জন প্রিয় দল, যে দলের জনপ্রিয়তা দেশের অন্য কোনো দলের নেই, যারা রাতের আধারে ভোট চুরি করে ক্ষমতায় আসে তাদের উপর দেশের মানুষের আস্তা নেই বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন,ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলী আকবর তালুকদার মল্লিক,সাবেক সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাচ্চু, উপজেলা বিএনপি নেতা মোহাম্মাদ আলী,স্থানীয় বিএনপি নেতা,মুজিবুর রহমান,যুবদল নেতা শহিদুল্লাহ আল হুমায়ুন,হাদিস মেম্বার,জেলা যুবদল নেতা মাহবুবুল হক প্রিন্স, জেলা ছাত্রদলের সহ-সভাপতি সানোয়ার শিবলী সহ অন্যরা।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |