বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন

রাজাকারের তালিকা ২০২৪ সালের মার্চে প্রকাশ: মন্ত্রী মোজাম্মেল হক

রাজাকারের তালিকা ২০২৪ সালের মার্চে প্রকাশ: মন্ত্রী মোজাম্মেল হক

ফরিদ আহমেদ আবির, রাজশাহী:

সারাদেশে রাজাকারের তালিকা আগামী ২০২৪ সালের মার্চ মাসে প্রকাশের ঘোষণা মুক্তযুদ্ধ বিষয়ক মন্ত্রীর। তিনি বলেন, নীতিমালা তৈরী হয়েছে। কাজ চলছে। ডিসেম্বরের মধ্যে সে করা সম্ভাব হবে না। তবে মার্চ তালিকা প্রকাশ করা সম্ভাব হবে।

রাজশাহীতে বাগমারায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধনের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এ কথা জানান। এছাড়া বিএনপির চলমান পদযাত্রা বিষয়ে তিনি বলেন, পদযাত্রা করে সরকার পতন করা যায় এমন কোন নজির নেই। মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক দুপুরে বাগমারা পৌছে শুরুতে বঙ্গবন্ধু কমপ্লেক্স ঘুরে দেখেন। এরপর তিনি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধন শেষে বাগমারা নিউ মার্কেট মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় করেন।

এ সময় স্থানীয় সংসদ সদস্য ইঞ্জি: এনামুল হক, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য ডা: মনসুর রহমান উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |