বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
ফুলবাড়ীয়া প্রতিনিধি :
আগামী ১১ মার্চ গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ময়মনসিংহে আগমন উপলক্ষে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (১লা মার্চ) রাতে ফুলবাড়ীয়া পৌর শহরে এ মিছিলের আয়োজন করেন সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেত্রী সেলিমা বেগম সালমা।
মিছিলটি পশ্চিম বাজারে আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু স্মৃতিসৌধে এসে শেষ হয়। সেলিমা বেগম সালমার নেতৃত্বে এ আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরাফ উদ্দিন শর, মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন সুলতানা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ও পৌর ছাত্রলীগ সহ বিভিন্ন পর্যায়ের কর্মী সমর্থকরা।
মিছিলে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বিভিন্ন শ্লোগান দেন নেতৃবৃন্দরা। মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে দেওয়া বক্তব্যে সেলিমা বেগম সালমা বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার আগমনে ফুলবাড়ীয়া বাসী উচ্ছাসিত। তাই ফুলবাড়ীয়া থেকে বড় পরিসরে আওয়ামী লীগের সমর্থকরা প্রধানমন্ত্রীকে লাল গোলাপের শুভেচ্ছা জানাবেন বলেও আশা করেন তিনি।