মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন

নতুন করে শুরু হলো আমাদের বিশ্বকাপ : মেসি

নতুন করে শুরু হলো আমাদের বিশ্বকাপ : মেসি

অনলাইন ডেস্ক:

কাতার বিশ্বকাপে ফেবারিটের তকমা নিয়ে অংশগ্রহণ করলেও শুরুটা ভালো হয়নি আর্জেন্টিনার। কিন্তু দেয়ালে পিঠ ঠেকে যাওয়ায় পরবর্তী ম্যাচেই ঘুরে দাড়িয়েছে মেসি বাহিনী। মেক্সিকোর বিপক্ষে ২-০ গোলের ব্যবধানে জিতেছে আকাশী-নিল জার্সিধারীরা।

কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে ‘সি’ গ্রুপের ম্যাচে মাঠে নামে লিওনেল স্ক্যালোনির দল। টিকে থাকার লড়াইয়ে এই ম্যাচে জয়ের বিকল্প ছিল না মেসিদের। এমন সমীকরণের ম্যাচে জয়ের নায়ক ‘লিওনেল মেসি’। গোল করে দলকে যেমন দিয়েছেন বিশ্বকাপে টিকে থাকার সম্ভাবনার, ঠিক তেমনি তরুণ অ্যানো ফার্নান্দেসকে দিয়েও করিয়েছেন অনবদ্য এক গোল।

মেক্সিকোর বিপক্ষে দারুণ এই জয়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মেসি বলেন, ‘আমরা জানতাম আজ আমাদের জিততেই হতো। এটা বিশ্বকাপে আমাদের জন্য নতুন এক শুরু আর আমরা এটা করতে পেরেছি। আমরা ছেড়ে দিতে পারি না। আমাদের এমন থাকতে হবে’।

এই ম্যাচে গোল করে কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার পাশে নাম বসিয়েছেন লিওনেল মেসি। বিশ্বকাপে এখন পর্যন্ত ২১ ম্যাচে এই দুইজনের গোলসংখ্যা সমান আটটি করে। ম্যাচ শেষে মেসি আরও জানান, ‘প্রথম ম্যাচে নানা কারণে আমাদের হারতে হয়েছে। আমরা জানতাম আজকে জিততেই হবে ও কীভাবে জিতব সেটাও জানতাম। আজ আমাদের বিশ্বকাপ শুরু হলো’।

মেক্সিকোর বিপক্ষে এই জয়ে ‘সি’ গ্রুপে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পোল্যান্ড। আর্জেন্টিনা ও সৌদি আরবের পয়েন্ট সমান ৩ করে। তবে গোল ব্যবধানে এগিয়ে দুই’য়ে আছে স্ক্যালোনির দল।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |