মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন

সিঙ্গাপুরে যাচ্ছেন সাকিব আল হাসান

সিঙ্গাপুরে যাচ্ছেন সাকিব আল হাসান

অনলাইন ডেস্কঃবিপিএলে প্রথম ম্যাচে শনিবার ফরচুন বরিশালের বিপক্ষে মাঠে নেমেছিল রংপুর রাইডার্স। এ ম্যাচের পর জানা গিয়েছিল চোখে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাচ্ছেন সাকিব আল হাসান। সেই গুঞ্জনকে সত্য প্রমাণ করে রবিবার সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দিয়েছেন তিনি।

আজ দুপুর ১২টার ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন তিনি। এ তথ্য নিশ্চিত করেছে বিসিবির মেডিকেল বিভাগ। মূলত তাদের নির্দেশেই সাকিবকে চিকিৎসার জন্য বিদেশে পাঠিয়েছে বিসিবি।গতকাল সাকিবের সিঙ্গাপুর যাওয়া নিয়ে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ‍চোখের জন্য সাকিব দেশের বাইরেই চিকিৎসা নিচ্ছেন। এর আগে ফ্র্যাঞ্চাইজি তাকে পাঠিয়েছিল। এবার আমরা (বিসিবি) পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি। সাকিব যেতে চায়নি (বিদেশে)। তবে আমরা ঝুঁকি নিতে চাইনি। তাই তাকে পাঠানো হচ্ছে।সাকিব বিপিএলে কবে থেকে খেলবেন, এ বিষয়ে চিকিৎসক বলেন, আমরা প্রাথমিকভাবে ২৪ তারিখ পর্যন্ত তাকে পাব না বলে ধরে নিচ্ছি। সবকিছু নির্ভর করছে ওখানের চিকিৎসক কী বলেন। যদি টেস্ট করতে হয় তাহলে হয়তো লেট হবে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |