মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার মেয়েদের বিপক্ষে বহুল আকাঙিক্ষত সিরিজের শুরুটা ভালো হলো না বাংলাদেশের। আজ সিরিজের প্রথম ওয়ানডেতে মিরপুর শের-ই-বাংলায় ব্যাটিং ব্যর্থতায় ১১৮ রানের বড় ব্যবধানে হেরে গেছে নিগার সুলতানা জ্যোতিরা।
পুরুষদের মতো নারী ক্রিকেটেও প্রবল শক্তিধর অস্ট্রেলিয়া। এক দুই কিংবা তিন নয়, ওয়ানডেতে রেকর্ড ৭ আর টি-টোয়েন্টিতে ছয়বারের বিশ্বচ্যাম্পিয়ন অজি মেয়েরা। সেই চ্যাম্পিয়নরা প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে এসেছে বাংলাদেশে। যে কারণে সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল এই সিরিজ। ভালো কিছুর প্রত্যাশা ছিল স্বাগতিক দলেরও। যদিও তাদের শুরুটা হয়েছে ব্যাটিং ভরাডুবিতে বড় হারে।