বৃহস্পতিবার, ০৪ Jun ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
অনলাইন ডেস্ক: প্রথমবারের মতো ইরান সরকারে নারী মুখপাত্র নিয়োগ দেওয়া হয়েছে। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বুধবার এক মন্ত্রিসভা বৈঠকে সিদ্ধান্ত নিয়ে ওই নারীকে নিয়োগ দেন।
স্থানীয় সংবাদমাধ্যম তেহরান টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ইরান সরকারের প্রথম এ নারী মুখপাত্রের নাম ফাতেমেহ মোহাজেরানি। তিনি মাসুদ পেজেশকিয়ান সরকারের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন।
৫৪ বছর বয়সি মোহাজেরানি এর আগে ইরানের একটি বিশ্ববিদ্যালয়ের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। গত সপ্তাহে শিনা আনসারি নামে এক নারীকে ইরানের উপরাষ্ট্রপতি এবং পরিবেশ বিভাগের প্রধান হিসেবে নিয়োগ দেন পেজেশকিয়ান।