ময়মনসিংহ প্রশাসনে আজ যোগ হলো নতুন অধ্যায়। একই দিনে দায়িত্ব গ্রহণ করলেন দুই গুরুত্বপূর্ণ প্রশাসনিক অভিভাবক—নবনিযুক্ত বিভাগীয় কমিশনার মিজ্ ফারাহ শাম্মী, এনডিসি এবং জেলা প্রশাসক, জেলা ম্যাজিস্ট্রেট ও ময়মনসিংহ প্রেসক্লাবের সভাপতি মোঃ সাইফুর রহমান।
এই যুগপৎ দায়িত্বগ্রহণকে ময়মনসিংহবাসী দেখছে বদলে যাওয়া প্রশাসন, সুশাসন ও স্বচ্ছতার নতুন সূচনা হিসেবে।
নবাগত বিভাগীয় কমিশনার মিজ্ ফারাহ শাম্মী, এনডিসি বিভাগের সামগ্রিক প্রশাসনে নতুন নেতৃত্ব ও গতিশীলতা যোগ করবেন বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। অন্যদিকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব নেওয়ার পর মোঃ সাইফুর রহমানের নেতৃত্বে জেলা প্রশাসনে সেবা, কার্যক্রম ও জনবান্ধব উদ্যোগ আরও শক্তিশালী হবে বলে মনে করছেন সাধারণ মানুষ ও নাগরিক সমাজ।
জেলাবাসীর প্রত্যাশা—এই দুই উচ্চপদস্থ প্রশাসনিক নেতার সমন্বিত উদ্যোগে অতীতের অনিয়ম, দাপ্তরিক জটিলতা, সেবাখাতের দুর্বলতা এবং দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
সম্প্রতি স্থানীয় পত্রপত্রিকায় প্রকাশিত বিভিন্ন অনিয়ম-দুর্নীতির ঘটনাও পুনর্মূল্যায়নের দাবি আরও জোরালো হয়েছে।
ময়মনসিংহবাসীর দৃঢ় বিশ্বাস—নতুন বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক–প্রেসক্লাব সভাপতির সম্মিলিত নেতৃত্বে ময়মনসিংহ এক স্বচ্ছ, গতিময়, জবাবদিহিমূলক ও জনবান্ধব প্রশাসনের উদাহরণ হিসেবে এগিয়ে যাবে। দুজন কর্মকর্তার প্রতি রইল ময়মনসিংহবাসীর আন্তরিক শুভেচ্ছা ও সফলতার শুভকামনা।
আপনার মতামত লিখুন :