📦 আর্কাইভ: এই পোস্টটি আর্কাইভ থেকে দেখানো হচ্ছে। প্রকাশিত: ৩১ জানুয়ারী, ২০২৬, ১০:৩৬ পিএম

নাচোলে ডিএনসির অভিযানে এক কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ৩১ জানুয়ারী, ২০২৬, ১০:৩৬ পিএম (আর্কাইভ)

নাচোলে ডিএনসির অভিযানে এক কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

শিমুল হক, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মাদকদ্রব্য নিয়ন্ত্রয়ন অধিদপ্তর(ডিএনসির) অভিযানে এক কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে ওই বাহিনী। 

নাচোল থানার অফিসার ইনচার্জ আছলাম আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রয়ন অধিদপ্তরের সদস্যগণ আজ শনিবার সকাল ৭টার দিকে উপজেলার দক্ষিন চন্ডিপুর গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে স্বামী দানেশ আলী(৩৫) ও তার স্ত্রী তাহেরা বেগম(৩০)কে ৩৫টি পুরিয়াতে পলিথিনে রক্ষিত ১ কেজি গাঁজাসহ আটক করে। 

আটককৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রয়ন আইনে মামলা হয়েছে। আটককৃতদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রয়ন অধিদপ্তরের কর্মকর্তারা আদালতে প্ররণ করেছেন।

সিয়াম সরিষা
Link copied!