ট্রাফিক মিরপুর বিভাগের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

মারুফ বিল্লাহ , স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারী, ২০২৬, ০৯:৩০ পিএম

ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক-মিরপুর বিভাগের মাসিক কল্যাণ সভা আজ অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ট্রাফিক-মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ ছানোয়ার হোসেন, পিপিএম-বার।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) মোঃ আসফিকুজ্জামান আকতার, বিপিএম। সভায় তিনি ট্রাফিক মিরপুর বিভাগে কর্মরত সকল সদস্যের বিভিন্ন সমস্যা, মতামত ও ভবিষ্যৎ পরিকল্পনা মনোযোগসহকারে শোনেন।

এসময় বিশেষ অতিথি তাৎক্ষণিকভাবে কয়েকটি সমস্যার সমাধান প্রদান করেন এবং কিছু সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে বাস্তবভিত্তিক পরিকল্পনা গ্রহণের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেন। পাশাপাশি সুষ্ঠু, শৃঙ্খলাপূর্ণ ও কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

সভায় আরও উল্লেখযোগ্য বিষয় হিসেবে পেশাদারিত্ব, দায়িত্বশীলতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনকারী সদস্যদের মাঝে সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান করা হয়। এতে উপস্থিত সদস্যদের মধ্যে উৎসাহ ও অনুপ্রেরণা বৃদ্ধি পায়।

ট্রাফিক মিরপুর বিভাগের সার্বিক কার্যক্রমকে আরও গতিশীল, কার্যকর ও জনবান্ধব করতে ভবিষ্যতেও সকলের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।

Link copied!