চলেন ভোট দিব সবাই’ স্লোগানে ময়মনসিংহে ট্রাকযোগে নির্বাচনি প্রচার

রেজাউল করিম রেজা , বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারী, ২০২৬, ০৩:৫৫ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ ও গণভোট উপলক্ষ্যে ভোটার উদ্বুদ্ধকরণ এবং নির্বাচনি আচরণবিধি অবহিতকরণের লক্ষ্যে আজ (০৯ ফেব্রুয়ারি) ময়মনসিংহে ভ্রাম্যমাণ ট্রাকযোগে নির্বাচনি প্রচারণা অনুষ্ঠিত হয়। 

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন গণযোগাযোগ অধিদপ্তরের ময়মনসিংহ জেলা তথ্য অফিস আয়োজিত নির্বাচনি প্রচারণার ভ্রাম্যমাণ সংগীতানুষ্ঠানটি ভোটার সাধারণের নজর কাড়ে। এতে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তরের অভিজ্ঞ শিল্পীবৃন্দ ভ্রাম্যমাণ ট্রাকযোগে ময়মনসিংহ জেলার প্রধান সড়ক, হাটবাজার ও জনবহুল স্থানগুলোতে নির্বাচনি লোকসংগীত পরিবেশন করেন।

আসন্ন নির্বাচন উপলক্ষ্যে ময়মনসিংহ জেলা তথ্য অফিসের নির্বাচনি প্রচারণার একটি অংশ হচ্ছে এ লোকসংগীত।  চলেন ভোট দিব সবাই -শিল্পীগণ এমন আহ্বান জানিয়ে সংগীত পরিবেশনার মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীকেও নির্বাচন ও হ্যাঁ/না ভোট সম্পর্কে অবহিত করেন।

Link copied!