ধামরাই: জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ব্যালট পেপারসহ অন্যান্য নির্বাচনি সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পাঠানো শুরু হয়েছে। ঢাকা-২০ আসনের ১৪৭টি ভোটকেন্দ্রে এসব সামগ্রী পাঠানো হচ্ছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে নির্বাচনি কার্যক্রম পরিচালনার দায়িত্বে থাকা কর্মকর্তাদের কাছে এসব সরঞ্জাম হস্তান্তর শুরু হয়। এ আসনের ১৬টি ইউনিয়ন ও একটি পৌরসভার ১৪৭টি ভোটকেন্দ্রে যাচ্ছে এসব সরঞ্জাম।
ঢাকা-২০ আসন ধামরাইয়ে মোট ভোটার ৩,৭৬,৬৩৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১,৮৭,৮৩৫ জন, মহিলা ভোটার ১,৮৮,৮০২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ২ জন।
ঢাকা-২০ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা জানান, নির্বাচনকে কেন্দ্র করে ৯ প্লাটুন সেনাবাহিনী, ৩ প্লাটুন বিজিবি, পুলিশের ১৫টি মোবাইল টিম, ৫টি স্ট্রাইকিং ফোর্স, ৫টি স্ট্যান্ডবাই ফোর্স, র্যাবের ২টি স্ট্রাইকিং ফোর্স এবং ১,৯১১ জন আনসার সদস্য মোতায়েন থাকবেন।
এছাড়া মাঠে দায়িত্ব পালন করবেন ৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপনসহ নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।
আপনার মতামত লিখুন :