নাদিম চৌধুরীর নেতৃত্বে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু–কে শুভেচ্ছা

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারী, ২০২৬, ১২:২৯ এএম

 ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত ৯টার দিকে গুলশান-২–এর বাসভবনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন নাদিম চৌধুরী। এ সময় কেন্দ্রীয় কমিটির মৎস্যজীবী দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নাদিম চৌধুরী'র এক রাজনৈতিক অধ্যায় শুরু হয়েছে তরুণ প্রজন্মের নতুনত্বের সাড়া পেয়ে যা আগামীর বাংলাদেশে আবির্ভাব ঘটবে বলে কেন্দ্রীয় কমিটির সকল নেতাকর্মী আশাবাদী।

বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ভারপ্রাপ্ত আহ্বায়ক এবং প্রস্তাবিত কেন্দ্রীয় কমিটির সভাপতি, নাদিম চৌধুরী, প্রতিমন্ত্রী'র বাসভবনে সৌজন্যমূলক শুভেচ্ছা বিনিময় করে নেতাকর্মীদের উৎসাহ জাগিয়েছেন বলে অনেকে মনে করছেন।

নাদিম চৌধুরী'র নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কেন্দ্রীয় কমিটি অনেক দূর এগিয়ে যাচ্ছে, যা আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠন হিসাবে সুনামের সহিত কাজ করে যাচ্ছে।

Link copied!