দৈনিক প্রতিদিনের কাগজ আয়োজিত দায়িত্বশীল ও সেরা রিপোর্টার সম্মাননা অনুষ্ঠানে ৮টি ক্যাটাগরিতে মোট ২৪ জন সাংবাদিককে পুরস্কৃত করা হয়েছে। রবিবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ২টায় পত্রিকাটির সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়ে সাংবাদিকদের উপস্থিতিতে এ পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের জনপ্রিয় অনলাইন পোর্টাল বিডি২৪লাইভ-এর প্রধান সম্পাদক আমিরুল ইসলাম আসাদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-সম্পাদক সিয়াম রশিদ, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর সহকারী পরিচালক (আইন) মোহাম্মদ আলী আবির ।
নির্বাহী সম্পাদক মোঃ মতিউর রহমান জানান, একনিষ্ঠ পেশাদারিত্ব, ধারাবাহিক কর্মদক্ষতা এবং গুরুত্বপূর্ণ রিপোর্ট প্রকাশের মাধ্যমে বিশেষ অবদান রাখায় নির্বাচিত সাংবাদিকদের এ সম্মাননা প্রদান করা হয়েছে।
২০২৬ সালের জানুয়ারি মাসে রিপোর্টিং বিভাগে সেরা হিসেবে নির্বাচিত হয়েছেন, বরিশাল জেলা সংবাদদাতা রিয়াজ শরীফ, বাঞ্ছারামপুর প্রতিনিধি মফিজুল ইসলাম রুবেল, মোহনগঞ্জ প্রতিনিধি সুশান্ত কুমার রায়, ইবি সংবাদদাতা ওয়াসিফ আল আবরার, বা.কৃবি সংবাদদাতা আ ন ম রিসালাত আলী, জাবিপ্রবি সংবাদদাতা ইয়াসিন আরাফাত, গোয়াইনঘাট সংবাদদাতা শাহ আলম, মুরাদনগর সংবাদদাতা এম কে আই জাবেদ, ভাঙ্গা সংবাদদাতা মোঃ জাকির মুন্সি, মৌলভীবাজার জেলা সংবাদদাতা আব্দুস সামাদ আজাদ, শেরপুর জেলা সংবাদদাতা আব্দুর রহিম রনি এবং ফেনী জেলা সংবাদদাতা জিয়াউদ্দিন।
অনুসন্ধানী প্রতিবেদনে সেরা নির্বাচিত হয়েছেন- রাজশাহী স্টাফ রিপোর্টার রাজিব আলী রাতুল, কক্সবাজার স্টাফ রিপোর্টার মনসুর আলম মুন্না এবং ক্রাইম রিপোর্টার আনিসুর রহমান রুবেল।
বিশেষ অবদানের স্বীকৃতিতে সেরা বিশেষ প্রতিনিধি হিসেবে আখতার হোসেন, অনুসন্ধানী প্রতিবেদক হিসেবে জাহাঙ্গীর আলম তপু এবং ময়মনসিংহ অঞ্চলের বিশেষ প্রতিনিধি হিসেবে ওবায়দুল্লাহ রুমি সম্মাননা লাভ করেন।
ঢাকা নগরীর মাল্টিমিডিয়া বিভাগে সেরা প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন অনিক খান, পারভেজ খান রাজন এবং হাসান হাবিব। এছাড়াও বার্তা বিভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় নির্বাহী সম্পাদক মতিউর রহমান, বার্তা সম্পাদক খাইরুল ইসলাম আল আমিন এবং মফস্বল সম্পাদক সেলিম সরকারকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সম্পাদক মোঃ খায়রুল আলম রফিক বলেন, পুরস্কৃত সাংবাদিকদের সাম্প্রতিক বেশ কয়েকটি রিপোর্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। এ ধরনের উদ্যোগ সাংবাদিকদের কাজের অনুপ্রেরণা জোগাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আপনার মতামত লিখুন :