দৈনিক প্রতিদিনের কাগজ কর্তৃপক্ষ সেরা পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ ৮টি ক্যাটাগরিতে মোট ২৪ জন সাংবাদিককে পুরস্কৃত করার ঘোষণা দিয়েছে। আগামী ২২ ফেব্রুয়ারি, রবিবার দুপুর ১টায় আনুষ্ঠানিকভাবে সম্মাননা স্মারক ও পুরস্কার প্রদান করা হবে।
কর্তৃপক্ষ জানায়, একনিষ্ঠ পেশাদারিত্ব, ধারাবাহিক কর্মদক্ষতা এবং বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রিপোর্ট প্রকাশের মাধ্যমে বিশেষ অবদান রাখায় নির্বাচিত সাংবাদিকদের এ সম্মাননা দেওয়া হচ্ছে।
২০২৬ সালের জানুয়ারি মাসে রিপোর্টিং বিভাগে সেরা হিসেবে নির্বাচিত হয়েছেন বরিশাল জেলা সংবাদদাতা রিয়াজ শরীফ, বাঞ্ছারামপুর প্রতিনিধি মফিজুল ইসলাম রুবেল, মোহনগঞ্জ প্রতিনিধি সুশান্ত কুমার রায়, ইবি সংবাদদাতা ওয়াসিফ আল আবরার, বা.কৃবি সংবাদদাতা আ ন ম রিসালাত আলী, জাবিপ্রবি সংবাদদাতা ইয়াসিন আরাফাত, গোয়াইনঘাট সংবাদদাতা শাহ আলম, মুরাদনগর সংবাদদাতা এম কে আই জাবেদ, ভাঙ্গা সংবাদদাতা মোঃ জাকির মুন্সি, মৌলভীবাজার জেলা সংবাদদাতা আব্দুস সামাদ আজাদ, শেরপুর জেলা সংবাদদাতা আব্দুর রহিম রনি এবং ফেনী জেলা সংবাদদাতা জিয়াউদ্দিন।
অনুসন্ধানী প্রতিবেদনে সেরা নির্বাচিত হয়েছেন রাজশাহী স্টাফ রিপোর্টার রাজিব আলী রাতুল, কক্সবাজার স্টাফ রিপোর্টার মনসুর আলম মুন্না এবং ক্রাইম রিপোর্টার আনিসুর রহমান রুবেল।
বিশেষ অবদানের স্বীকৃতিতে সেরা বিশেষ প্রতিনিধি হিসেবে আখতার হোসেন, অনুসন্ধানী প্রতিবেদক হিসেবে জাহাঙ্গীর আলম তপু এবং ময়মনসিংহ অঞ্চলের বিশেষ প্রতিনিধি হিসেবে ওবায়দুল্লাহ রুমি পুরস্কৃত হচ্ছেন।
ঢাকা নগরীর মাল্টিমিডিয়া বিভাগে সেরা প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন পারভেজ খান রাজন, অনিক খান এবং হাসান হাবিব।
এছাড়াও বার্তা বিভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় মোঃ মতিউর রহমান, খাইরুল ইসলাম আল আমিন এবং সেলিম সরকারকে বিশেষ সম্মাননা প্রদান করা হবে।
কর্তৃপক্ষ জানায়, পুরস্কৃত সাংবাদিকদের সাম্প্রতিক বেশ কয়েকটি রিপোর্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে এবং ভাইরাল হয়েছে।
অনুষ্ঠানে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেবেন দৈনিক প্রতিদিনের কাগজ-এর উপদেষ্টা সম্পাদক আমিরুল ইসলাম আসাদ, সম্পাদক মোঃ খায়রুল আলম রফিকসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।
আপনার মতামত লিখুন :