কক্সবাজার মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও সাংবাদিক এরশাদ স্মরণে দোয়া অনুষ্ঠিত

মনসুর আলম মুন্না , স্টাফ রিপোর্টার, কক্সবাজার

প্রকাশিত: ১০ এপ্রিল, ২০২৬, ০৯:২১ পিএম

কক্সবাজারে কর্মরত তরুণ, উদ্যমী ও মেধাবী সংবাদকর্মীদের সমন্বয়ে গঠিত কক্সবাজার মডেল প্রেস ক্লাব-এর উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ঈদ পুনর্মিলনী, অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার জুমার নামাজের পর কক্সবাজারের কলাতলীতে অবস্থিত সেন্ডি বিচ রিসোর্ট এন্ড রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে প্রয়াত সাংবাদিক, দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার এইচ. এম. এরশাদ-এর স্মরণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন হাফেজ আমিন। অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব পালন করেন মনছুর আলম মুন্না এবং সভাপতিত্ব করেন ইমতিয়াজ মাহমুদ ইমন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামী বাংলাদেশের কক্সবাজার শহরের আমির ও চকরিয়া-পেকুয়া আসনের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী, আব্দুল্লাহ আল ফারুক।

এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পরিবেশ কর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা সাংবাদিকতার নৈতিকতা, পেশাগত দায়িত্ববোধ এবং সমাজে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আলোকপাত করেন। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকল সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে এক সৌহার্দ্যপূর্ণ ও প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা রাখেন, কক্সবাজার পৌরসভা সাবেক প্যানেল মেয়র ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক জিসান উদ্দিন জিসান, বক্তৃতা রাখেন দৈনিক নয়া দিগন্তের কক্সবাজার ব্যুরো চীফ এডভোকেট জিএম আশেক উল্লাহ, আমার দেশের কক্সবাজারস্থ স্টাফ রিপোর্টার, আনচার হোসেন, দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি জসিম উদ্দিন, নিউজ ২৪ কক্সবাজার জেলা প্রতিনিধি, ইরফানুল হাসান ইরফান, দেশ টিভির জেলা প্রতিনিধি, আব্দুর রহমান, বাংলা টিভির জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম আমিন।

বক্তৃতা রাখেন, আমরা কক্সবাজারবাসীর সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন নাজিম, এবি পার্টির কেন্দ্রীয় নেতা, অধ্যাপক এবি ওয়াহেদ, মুক্তিযোদ্ধার সন্তান সংসদ কমান্ড কেন্দ্রীয় কমিটির সদস্য, রনি চৌধুরী।

Advertisement

Link copied!