প্রয়াত সংবাদপত্র সেবী মো. হারুন-অর-রশিদের ৫ম মৃত্যুবার্ষিকী আজ

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১৭ মে, ২০২৬, ০৪:১৯ পিএম

আজ ১৮মে ২০২৬, বাংলাদেশ সংবাদপত্র এজেন্ট এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি, বৃহত্তর বরিশাল বিভাগের স্বনামধন্য সংবাদপত্র এজেন্ট এবং এম রহমান নিউজ এজেন্সির স্বত্বাধিকারী মরহুম মো. হারুন-অর-রশিদ-এর ৫ম মৃত্যুবার্ষিকী।

হারুন ভাই ছিলেন সারাদেশের সংবাদপত্র জগতের একজন আলোকিত মানুষ। দীর্ঘ কর্মজীবনে তিনি সংবাদপত্র এজেন্টদের অধিকার আদায় ও শিল্পের কল্যাণে নিরলসভাবে কাজ করে গেছেন। তাঁর সততা, দূরদর্শিতা ও সংগঠনপ্রীতির জন্য সহকর্মী ও শুভানুধ্যায়ীদের কাছে তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন।

মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বাংলাদেশ সংবাদপত্র এজেন্ট এসোসিয়েশন  কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও বিভাগীয় নৃতৃবৃন্দ মহান আল্লাহর দরবারে দোয়া মোনাজাত করেছেন।

সংগঠনের পক্ষ থেকে পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

Advertisement

Link copied!