কিশোরগঞ্জে বিডি২৪ লাইভ-এর ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জামাল উদ্দিন , কিশোরগঞ্জ জেলা সংবাদদাতা

প্রকাশিত: ১৫ মে, ২০২৬, ০৭:১৪ পিএম

কিশোরগঞ্জে বিডি২৪ লাইভ-এর ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিডি২৪ লাইভ-এর ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জে কেক কেটে আনন্দঘন পরিবেশে উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে)  সন্ধা ৭টায় কিশোরগঞ্জ শহরের সুনামধন্য রেস্তোরাঁ হোটেল শেরাটনের সভাকক্ষে এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, গণমাধ্যমকর্মী ও শুভানুধ্যায়ীরা অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক আল আমিনসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক জাকারিয়া আলম এবং সঞ্চালনায় ছিলেন সাখাওয়াত হোসেন আকাশ। পরে কেক কেটে বিডি২৪ লাইভ-এর ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

এসময় বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ ও দ্রুত সংবাদ পরিবেশনের মাধ্যমে বিডি২৪ লাইভ দেশজুড়ে পাঠকের আস্থা অর্জন করেছে। প্রায় ৯ মিলিয়ন ফলোয়ার নিয়ে অনলাইন সংবাদমাধ্যমটি বর্তমানে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে।

বক্তারা আরও বলেন, গণমানুষের কথা তুলে ধরতে বিডি২৪ লাইভ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। ভবিষ্যতেও সংবাদমাধ্যমটি সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে আরও এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

সিয়াম সরিষা
Link copied!