হবিগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। সাংবাদিকদের সর্বসম্মতিক্রমে গঠিত এই কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক দিনকাল ও বাংলাভিশন টিভির হবিগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ নাহিজ এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক নয়া দিগন্তের হবিগঞ্জ প্রতিনিধি ও আজকের হবিগঞ্জ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এম এ মজিদ। ১৭ সদস্যবিশিষ্ট এ কমিটি ২০২৬ সাল পর্যন্ত দায়িত্ব পালন করবে বলে জানা গেছে।
নবগঠিত কমিটির সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক বাংলাদেশ সময়ের হবিগঞ্জ প্রতিনিধি নির্মল ভট্টাচার্য্য রিংকু। সহ-সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ বেতার ও দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি শরীফ উদ্দিন আহমেদ চৌধুরী। কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন বৈশাখী টিভির প্রতিনিধি মোঃ সাইফুর রহমান তারেক। দপ্তর ও প্রকাশনা সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মোহনা টিভির প্রতিনিধি মোঃ ছানু মিয়া। এছাড়া ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে রয়েছেন এশিয়ান টিভির প্রতিনিধি এস এম সুরুজ আলী।
কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা, দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকার সম্পাদক ও প্রকাশক গোলাম মোস্তফা রফিক, সাবেক সভাপতি ও দৈনিক ইনকিলাবের প্রতিনিধি মো. ফজলুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ এখলাছুর রহমান খোকন এবং রাশেদ আহমেদ খানসহ বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে কর্মরত অভিজ্ঞ সাংবাদিকরা। এছাড়াও সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন আব্দুল হালীম, আশরাফুল ইসলাম কহিনূর, মঈন উদ্দিন আহমেদ, মোঃ কাউছার আহমেদ, সুকান্ত গোপ ও মোহাম্মদ নায়েব হোসাইন।
নতুন এই কমিটি গঠন উপলক্ষে গতকাল হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বক্তারা সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ, নতুন ও যোগ্য সদস্য অন্তর্ভুক্তির মাধ্যমে প্রেসক্লাবকে আরও শক্তিশালী করা এবং সাংবাদিকদের ন্যায্য অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা আরও বলেন, বর্তমান সময়ের চ্যালেঞ্জ মোকাবিলায় সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি ও প্রযুক্তিগত জ্ঞান অর্জনের বিকল্প নেই। এ লক্ষ্যে ভবিষ্যতে প্রেসক্লাবের উদ্যোগে বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালা ও সেমিনারের আয়োজন করা হবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।
আপনার মতামত লিখুন :