১০ জেলার এসপি বদলি

রেজাউল করিম রেজা , বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: ০৪ মার্চ, ২০২৬, ০৪:০৫ পিএম

বিসিএস (পুলিশ) ক্যাডারের ১০ জন কর্মকর্তাকে বদলি করেছে সরকার। ৪ মার্চ ২০২৬ তারিখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ, পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব ডেটিছি আখতার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলিকৃত কর্মকর্তারা তাঁদের নামের পাশে উল্লেখিত পদ ও কর্মস্থলে দায়িত্ব পালন করবেন। প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশ সুপার (এসপি) ও উপপুলিশ কমিশনার পদমর্যাদার এসব কর্মকর্তাকে বিভিন্ন জেলা ও ইউনিটে পদায়ন করা হয়েছে।

বদলির তালিকায় বগুড়া, খাগড়াছড়ি, ময়মনসিংহ, সিলেট, জামালপুর, বরিশালসহ বিভিন্ন জেলার পুলিশ সুপার এবং ডিএমপির কর্মকর্তারা রয়েছেন।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

Link copied!