নওগাঁয় প্রতিদিনের কাগজের ৯ বছর পূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল

নাজমুল হক , নওগাঁ জেলা সংবাদদাতা

প্রকাশিত: ১৫ মার্চ, ২০২৬, ০২:১৩ এএম

নওগাঁয় প্রতিদিনের কাগজের ৯ বছর পূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় নওগাঁ শহরের বিজয় বাংলা মিডিয়া হাউসে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়। পরে দেশ, জাতি ও গণমাধ্যমের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন মফস্বল সাংবাদিক ফোরাম নওগাঁ জেলা শাখা ও সুজন জেলা কমিটির সভাপতি ও বিজয় টিভির নওগাঁ জেলা প্রতিনিধি মোফাজ্জল হোসেন, সুজনের সাধারণ সম্পাদক মকছেদ আলী, বিএমএসএফ এর সহ-সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম হেলাল, গণমাধ্যম সম্পাদক ফয়সাল আহম্মেদ, সহ-সাংগঠনিক সম্পাদক ও প্রতিদিনের কাগজের নওগাঁ জেলা প্রতিনিধি নাজমুল হক, বার্তা২৪ ডটকমের স্টাফ রিপোর্টার শহিদুল ইসলাম, সময়ের কণ্ঠস্বর পত্রিকা জেলা প্রতিনিধি এবি মান্নান রাজু। এছাড়াও উপস্থিত ছিলেন পৌর মহিলা দলের সভাপতি আমেনা বেগম, জেলা মহিলা দলের দপ্তর সম্পাদক শ্যামলী আক্তার, থানা মহিলা দলের সাধারণ সম্পাদক পপি আক্তারসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমকর্মী ও সুধীজন।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, স্থানীয় সাংবাদিকতায় নওগাঁ প্রতিদিনের কাগজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পত্রিকাটি নওগাঁ জেলার মানুষের আস্থা অর্জন করেছে। তারা আশা প্রকাশ করেন, আগামীতেও পত্রিকাটি একইভাবে সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সমাজের বিভিন্ন অসঙ্গতি তুলে ধরবে এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে ইতিবাচক ভূমিকা রাখবে।

পরে দোয়া ও মোনাজাত শেষে উপস্থিত অতিথিদের মাঝে ইফতার পরিবেশন করা হয়।

Link copied!