দৈনিক ঢাকার সময় ও চ্যানেল এস সেভেন-এর উদ্যোগে সাংবাদিকদের মাঝে ঈদ উপহার বিতরণ

নিজস্ব সংবাদদাতা , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ২০ মার্চ, ২০২৬, ০৭:১৬ পিএম

আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে দৈনিক ঢাকার সময় ও চ্যানেল এস সেভেন-এর যৌথ উদ্যোগে ১৯শে মার্চ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় দৌলতপুর স্পাইসি কিং-এ সাংবাদিকদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। দৈনিক ঢাকার সময়-এর সম্পাদক ও চ্যানেল এস সেভেন-এর চেয়ারম্যান শেখ শাহীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নাগরিক নেতা অ্যাডভোকেট বাবুল হাওলাদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা খুলনা বিভাগের সভাপতি মোঃ মোশারফ হোসেন, খুলনা মহানগর প্রেসক্লাবের সভাপতি মোঃ আনোয়ার হোসেন, বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সভাপতি শাহাবাজ জামান এবং খান জাহান আলী থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ আসলাম হোসেন।

অনুষ্ঠানে সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক ঢাকার সময়-এর প্রধান সহকারী বার্তা সম্পাদক মোঃ মামুন মোল্লা, আলমগীর খান, রিমন হোসেন, ইমরান হোসেন, আক্তার হোসেন বাবলু, আপেল মাহমুদ, নোয়িমুল ইসলাম, আকাশ, জিল্লুর রহমান, রহমাতুল্লাহ সাথী সহ খুলনায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

ঈদ উপহার বিতরণ শেষে নৈশভোজের মাধ্যমে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে। এ সময় প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট বাবুল হাওলাদার বলেন, সাংবাদিকদের জন্য এমন ব্যতিক্রমী উদ্যোগ প্রশংসনীয়। এ ধরনের কর্মসূচি ভবিষ্যতে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকতে এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সভাপতির বক্তব্যে শেখ শাহীন বলেন, "আমার সহযোদ্ধা এবং সহকর্মীদের সাথে ঈদ উপহার ভাগাভাগি করে নিতে পেরে আমি খুবই আনন্দিত।" তিনি আরও বলেন, চ্যানেল এস সেভেন-এর প্রধান উপদেষ্টা সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মনিরুজ্জামানের পরামর্শক্রমে সাংবাদিকদের জন্য এ আয়োজন করা হয়। দৈনিক ঢাকার সময় এবং চ্যানেল এস সেভেন পরিবার সর্বদা সাংবাদিকদের পাশে থাকবে।

Link copied!